পাইকগাছা উপজেলার জামায়াতে ইসলামীর আমির পুনর্নির্বাচিত মাওলানা সাইদুর রহমান
- Update Time : ০১:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ১১ Time View

সোহেল রানা খুলনা ব্যুর প্রধান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাইকগাছা উপজেলা শাখার ২০২৭-২০২৮ কার্যকালের জন্য পুনরায় আমির নির্বাচিত হয়েছেন মাওলানা সাইদুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) দলীয় রুকন (সদস্য) ও দায়িত্বশীলদের প্রত্যক্ষ ভোটে তিনি পুনর্নির্বাচিত হন।
দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের নির্ধারিত প্রক্রিয়ায় রুকন ও দায়িত্বশীলদের ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাওলানা সাইদুর রহমান পুনরায় আমির নির্বাচিত হওয়ায় উপজেলা জামায়াতের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
তার পুনর্নির্বাচনে দলীয় নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, আগামী দুই বছর তার অভিজ্ঞ নেতৃত্বে পাইকগাছা উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। পাশাপাশি দলীয় কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।
উল্লেখ্য, ২০২৭-২০২৮ কার্যকালের জন্য পুনরায় আমির নির্বাচিত হওয়ায় মাওলানা সাইদুর রহমানকে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।






















