০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ সদর ভবানীপুরে ২টি শ্যালো মেশিন চুরি করে নিয়ে যাওয়ার সময় দুইজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : ০৯:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ১০ Time View

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি ভ্যানসহ দুটি শ্যালো মেশিন উদ্ধার সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০ নভেম্বর শুক্রবার নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মৃত আজাহারের ছেলে মাসুদ রানা মাসুম (৩১) এবং একই গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে মো. নিলয় হোসেন (২১)।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানা পুলিশের অভিযানের সময় দুই ব্যক্তি একটি ভ্যানে করে দুটি শ্যালো মেশিন নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

এ সময় স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে শ্যালো মেশিন দুটি ও ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আত্রাই উপজেলা থেকে শ্যালো মেশিন দুটি চুরি করে আনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁ সদর ভবানীপুরে ২টি শ্যালো মেশিন চুরি করে নিয়ে যাওয়ার সময় দুইজন গ্রেফতার

Update Time : ০৯:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬