নিখোঁজের দুই দিন পর দ্বিখন্ডিত মরদেহ মিললো রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে
- Update Time : ০১:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৪৫ Time View

মাহাবুব হোসেন, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালীর অনুপম ট্রেইলার্সের স্বত্বাধিকারী বিনয় বিশ্বাসের নিখোঁজের দুই দিন পর দ্বিখন্ডিত মরদেহের সন্ধান মিললো রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গ থাকে তার মরদেহ সনাক্ত করেন তার পরিবার।
নিহত ট্রেইলার্স স্বত্বাধিকারী উপজেলার পৌর সভার ২ নং ওয়ার্ডের এলঙ্গী এলাকার বীরেন্দ্রনাথ বিশ্বাসে ছেলে বিনয় বিশ্বাস (৫৫)।
জানা যায়, ১৪ই ফ্রেব্রুয়ারি শুক্রবার বিনয় বিশ্বাস দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরবর্তীতে তিনি আর বাড়ি ফিরে না আসলে সম্ভব্য সকল জায়াগায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না মিললে শুই রাতেই কুমারখালী থানায় একটি নিখোঁজ ডায়রি করেন তার পরিবার। এরপর ১৬ ফেব্রুয়ারি রোববার দুপুরে তারা জানতে পারেন বিনয় বিশ্বাসে দ্বিখন্ডিত মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রয়েছে। পরবর্তীতে পরিবারের লোকজন গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আসিফ মোহম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা শাটল ট্রেন পাচুরিয়া রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে অজ্ঞাত ( বিনয়) ব্যক্তি রেললাইনে মাথা দেন এবং তিনি দ্বিখণ্ডিত হয়ে মারা যান। পরিচয় না মিলায় মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়।
কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাস জানান, নিখোঁজ বিনয়ের দ্বিখণ্ডিত মরদেহটি রাজবাড়ী মর্গে পাওয়া গেছে। স্বজনরা মরদেহটি শনাক্ত করেছেন।















