নীলফামারীতে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু
- Update Time : ১০:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ১১২ Time View

তপন দাস, নীলফামারী
নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে শাশুড়ি ও স্বামীর নির্যাতনের এক পর্যায়ে পাষণ্ড স্বামীর ছুরির আঘাতে প্রীতি (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ভোগডাবুরী ইউনিয়নের শাহারমোড় নামক এলাকায়। রবিবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।
এবিষয়ে স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী ফারুক শাশুড়ি ফার্জিনা বাকবিতর্কের এক পর্যায়ে তারা গৃহবধুর উপর শারীরিক নির্যাতন চালায়। এসময় ফারুক ক্ষিপ্ত হয়ে ধারালো ছুড়ি দিয়ে প্রীতির পেটে আঘাত করে। এতে করে ধীরে ধীরে প্রীতির অবস্থার অবনতি দেখা দিলে ঘটনার পরের দিন শুক্রবার সকালে তারা প্রীতিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যেই সে মারা যায়।
এসময় স্বামী ফারুক এবং শাশুড়ি ফার্জিনা গৃহবধুর লাশ গুম করার অপচেষ্টা চালাতে থাকে। উপায় অন্ত না পেয়ে রবিবার অর্ধগলিত লাশ নিয়ে নিজ বাড়ি শাহারমোড়ে নিয়ে আসে।
এসময় সংবাদ পেয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ খোরশেদুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। এসময় ডোমার সার্কেল নিয়াজ মেহেদী এবং ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পেটে ছোড়ার আঘাত রয়েছে, তবে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


























