গংগাচড়ায় ইসলামি যুব আন্দলনের দায়িত্বশীল তারবিয়ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ১১:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- / ১৫৬ Time View

আব্দুর রাজ্জাক, গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর আয়োজনে গংগাচড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল তারবিয়ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে ২০২৫ ইং বৃহস্পতিবার সকাল ৯টায় গঙ্গাচড়া উপজেলা হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
গংগাচড়া উপজেলা যুব আন্দোলনের সভাপতি মোঃ জালালুদ্দিন নয়ন এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোঃ আবুল হাসান এর সঞ্চালোনায় এ কর্মশালা শুরু হয়,
দায়িত্বশীল তারবিয়ত প্রশিক্ষণ কর্মশালায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক( রংপুর বিভাগ) মুফতী মুহাম্মাদ আবু তালহা প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি সাবেক ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত রংপুর সিটির মেয়র পদপ্রার্থী জননেতা এটিএম গোলাম মোস্তফা বাবু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সভাপতি মোঃ তাহমিদুর রহমান, সেক্রেটারি শরিফুল ইসলাম উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ গংগাচড়া থানার সভাপতি, মোঃ আনিচুর রহমান, সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান সোবহানী, সেক্রেটারি,মুহাম্মদ ইউনুছ আলী, যুব আন্দোলন গংগাচড়া উপজেলা শাখার সভাপতি, সেক্রেটারি এবং থানা ও সকল ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ।
বক্তারা বলেন ইসলামী মূল্যবোধ, আদর্শিক সংগঠন পরিচালনা এবং যুব সমাজের দায়িত্বশীল ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা তৃর্ণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



















