০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গংগাচড়ায় জুলাই সনদ,মৌলিক সংস্কার ও বিচারের দাবিতে এনসিপির সাধারন সভা

Reporter Name
  • Update Time : ০১:১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / ১৪১ Time View

Oplus_131072

আব্দুর রাজ্জাক , গংগাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

গতকাল রংপুরের গংগাচড়ায় জুলাই ঘোষণাপত্র,মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ এবং দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে এনসিপির উপজেলা কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সাধারণ সভায় উপজেলার বিভিন্ন নেতাকর্মী অংশগ্রহন করেন।
প্রধান সমন্বয়কারী রিফাত চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম সমন্বয়কারী মোঃ জীবন মিয়ার সঞ্চালনায় বক্তারা জুলাই ঘোষণা পত্র,মৌলিক সংস্কার বাস্তবায়ন আর বিচারের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ থেকে দাবি আদায়ে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান করেন।

এসময় যুগ্ম সমন্বয়কারী মাসুদ রানা তৈয়ব বলেন, জুলাই আমাদের সবার।জুলাইকে বাচিয়ে রাখতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
যুগ্ম সমন্বয়কারী মাহফুজ বলেন, খুনিদের বিচারে কোন গড়িমসি আমরা মানবোনা। ইন্টেরিম গর্ভমেন্ট এর সময়েই দৃশ্যমান বিচার কার্যক্রম হতে হবে।

সভাপতির বক্তব্যে রিফাত চৌধুরী বলেন,
জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এ জাতি যে অভিশাপ থেকে মুক্তি পেয়েছে, আজ সেই জুলাই কে বাচিয়ে রাখার দাবিতে আমাদের কর্মসূচি দিতে হচ্ছে। অথচ রক্তের ওপর দিয়ে দাড়ানো এ ইন্টেরিম গভমেন্টের জুলাই সনদ, মৌলিক সংস্কার, আর বিচারের কার্যক্রমে সব থেকে বেশী গুরুত্ব দেয়ার দরকার ছিলো।
এখনও আমরা দেখছি জুলাইয়ের অসংখ্য যোদ্ধারা মানবেতর জীবনযাপন করছে। ভাই হারা,বোন হারা, সন্তান হারা পরিবারগুলো দুঃসহ যাতনা ভোগ করছে।
রক্তের ওপর দাড়ানো এই সরকারকে তার মেয়াদের মধ্যেই জুলাই সনদ, মৌলিক সংস্কার বাস্তবায়ন, বিচার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা সমন্বয় কমিটির সদস্য জিকরুল হাসান,আব্দুল বাসেত,মোহাইমিনুর রহমান বাদল, কারিমুল ইসলাম, নাসিম পাটোয়ারী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন ও মতামত ব্যক্ত করেন।

যুগ্ম সমন্বয়কারী জাহানুর রহমানের পরিচালনায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়ার মধ্য দিয়ে সাধারণ সভার কার্যক্রম সমাপ্ত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

গংগাচড়ায় জুলাই সনদ,মৌলিক সংস্কার ও বিচারের দাবিতে এনসিপির সাধারন সভা

Update Time : ০১:১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫