১২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ পুনর্মিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৫:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ১৭ Time View

মুহাম্মদ সাইফুল্লাহ চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি:-

০৩রা জুন ২০২৬ ইং, রোজ বুধবার, বাদ মাগরিব নগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা রাজাপুকুর লেইনস্থ সংস্থার চেয়ারম্যান কার্যালয়ে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবু হানিফ। যৌথ সঞ্চালনা করেন সদস্য সচিব ফজলুল করিম মনসুর এবং সমন্বয়ক মোহাম্মদ নাছির উদ্দীন জসিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান এডভোকেট মোঃ জাফর হায়দার। প্রধান বক্তা ছিলেন মহিউদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয়ক এম. হান্নান রহিম তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন নগর আহ্বায়ক আবু হানিফ মাসুদ, ওমর ফারুক রাজু, আফরোজা বেগম, রোকেয়া বেগম, মোঃ জলিল, মোঃ জাহেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের অন্যতম প্রকাশ। পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। তাঁরা মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং অসহায় মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং দেশ, জাতি ও মানবকল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈদ পুনর্মিলনী ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত

Update Time : ০৫:০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬