কালীগঞ্জে গভীর রাতে বাড়িথেকে ডেকে যুবককে হত্যা।
- Update Time : ১১:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
- / ২৭৬ Time View

কালীগঞ্জ থেকে।
দৈনিক লিখনী সংবাদ প্রতিনিধি।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর বেদেপল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড দিয়ে আঘাত করে যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ এপ্রিল ২৫) ভোররাত আনুমানিক ৩টার দিকে কাশিপুর বেদেপল্লীতেই এ ঘটনা ঘটে।
নিহত আবু তালেব (৩২) বেদে পল্লী এলাকার মৃত আয়ুব হোসেনের ছেলে। অভিযুক্ত রুবেল হোসেন (৩২) একই এলাকার মৃত মঙ্গল মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত ৩টার দিকে আবু তালেবের বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করেন রুবেল। এসময় আবু তালেব ঘর থেকে বের হলে তার বুকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘‘লোহার রড দিয়ে আঘাত করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।






















