০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণ নেতৃত্বের প্রত্যয়ে মেম্বার পদে প্রার্থী আল-আমিন ইসলাম সুরজ, তাম্বুলপুরে নির্বাচনী প্রস্তুতি

Reporter Name
  • Update Time : ০৯:১৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ৭ Time View

মোঃ রবিউল ইসলাম (রবি) নিজস্ব প্রতিনিধি (রংপুর) :

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের ঘোষণাকে ঘিরে রংপুরের পীরগাছা উপজেলায় নির্বাচনী আলোচনা নতুন করে গুরুত্ব পাচ্ছে। তৃতীয় ধাপের নির্বাচনের আওতায় পীরগাছা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি সামনে রেখে সম্ভাব্য প্রার্থী ও স্থানীয় ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে।

এরই মধ্যে ৬ নং তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড (পরান, প্রতিপাল ও শালমারা) থেকে মেম্বার পদে প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন তরুণ প্রার্থী আল-আমিন ইসলাম (সুরজ)।

তিনি নেকমামুদ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিমের ছেলে। শিক্ষাগত যোগ্যতায় বিএ (অনার্স) ও এমএ (মাস্টার্স) সম্পন্ন করেছেন। তিনি রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেছেন আল-আমিন ইসলাম সুরজ।

তার অঙ্গীকারের মধ্যে রয়েছে ওয়ার্ডের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত ওয়ার্ড গঠন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসহায় মানুষের সরকারি সহায়তা পেতে সহযোগিতা করা।

পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষা, কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং সরকারি সেবা পেতে সাধারণ মানুষকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

জনগণের অভিযোগ ও সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের কথাও উল্লেখ করেছেন এই প্রার্থী।

তরুণ নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের আস্থা অর্জনই তার অন্যতম প্রত্যাশা বলে নির্বাচনী প্রচারণায় তুলে ধরা হচ্ছে।

আসন্ন নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন মেম্বার পদপ্রার্থী আল-আমিন ইসলাম (সুরজ)।

Tag :

Please Share This Post in Your Social Media

তরুণ নেতৃত্বের প্রত্যয়ে মেম্বার পদে প্রার্থী আল-আমিন ইসলাম সুরজ, তাম্বুলপুরে নির্বাচনী প্রস্তুতি

Update Time : ০৯:১৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬