ফটিকছড়িতে আয়বর্ধণ মূলক সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন,
- Update Time : ১২:১৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ৯ Time View

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় ফটিকছড়ি উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়(পজীপ)র আয়োজনে পল্লী জীবিকায়ন কার্যালয়(পজিপ) প্রকল্প-৩য় পর্যায় এর সুফল ভোগীদের আয়বর্ধণ প্রশিক্ষণ ৬ই জুন ২০২৬ইংরেজী হইতে ৮ই জুন ২০২৬ ইংরেজী পর্যন্ত তিনদিন ব্যাপী সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ ফটিকছড়ি বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে ফটিকছড়ি প্রকল্প কর্মকর্তা(পজিক)জনাব আলী নুর নিয়াজীর সার্বিক
তত্ত্বাবধানে প্রশিক্ষণ সমাপনী, সনদ বিতরণ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন পল্লী জীবিকায়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আলাউদ্দিন সরকার,পল্লী জীবিকায়ন প্রকল্প অর্থ ও হিসাবের উপ প্রকল্প পরিচালক গোপাল চন্দ্র সাহা।
সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির উপপরিচালক মোশাররফ হোসেন।সম্মানিত প্রধান অতিথি এবং বক্তা গণ তাদের বক্তব্যে বলেন সবজিচাষ প্রশিক্ষণের মাধ্যমে আত্ম কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে বিআরডিবি, পজিপ এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।উক্ত সবজি চাষ প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন ফটিকছড়ি সহকারী কৃষি কর্মকতা ও উপসহকারী কৃষি কর্মকর্তা,সহ উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা কার্যালয়ের সকল পদের কর্মকর্তা কর্মচারী প্রশিক্ষণার্থীবৃন্দ প্রমূখ,

























