মহান বিজয় দিবসে গাজীপুর মহানগর বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি
- Update Time : ১১:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ৪৩ Time View

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
মাহাবুল ইসলাম (গাজীপুর প্রতিনিধি) :
মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগরীতে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে গাজীপুর মহানগর বিএনপি। র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন
র্যালিটি গাজীপুর মহানগরের রথখোলা এলাকা থেকে শুরু হয়ে রাজবাড়ী রোড প্রদক্ষিণ করে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। র্যালি শুরুর আগে মাথায় নানা রঙের ক্যাপ ও হাতে জাতীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা সমবেত হন, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।
বিজয় র্যালির নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এম. মনজুরুল করিম রনি। র্যালি শেষে তারা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
র্যালি চলাকালে ‘লাল-সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়’, ‘বিজয়ের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে’—সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো কর্মসূচি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, মাহবুবুল আলম শুক্কুর, প্রভাষক বশির উদ্দিন, হাসান আজমল ভূইয়া, সুরুজ আহমেদ, মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম টুটুল, কাউন্সিলর শফি, কাউন্সিলর তানভীর আহমেদ, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, কামাল উদ্দিন, আরিফ হাওলাদার, গাজী সালাহউদ্দিন, ভিপি আসাদুজ্জামান নূর, সাজেদুর রহমান, মাহমুদুল হাসান রাজু, আতাউর রহমান, খান জাহিদুল ইসলাম নিপু, মইজুদ্দিন তালুকদার, অ্যাডভোকেট নাসির উদ্দিন নাসির, ইমরান রেজা, রোহানুজ্জামান শুক্কুর, মাহমুদুল হাসান মিরনসহ মহিলা দলের নেত্রী সোহেলী এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতারা বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এই দিনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
















