০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাইসেন্সবিহীন ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত, বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

ডেক্স রিপোর্ট
  • Update Time : ১০:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১২ Time View

অনলাইনে অনুমোদিত পেমেন্ট সার্ভিস পরিচালনা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। লাইসেন্স ব্যতিরেকে পেমেন্ট এগ্রিগেটর সেবা প্রদানকারী ২২টি অবৈধ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ৪(২) ধারা অনুযায়ী কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স গ্রহণ ছাড়া কোনো প্রকার পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা সেবা প্রদান করতে পারবে না। এই নিয়ম অমান্য করা একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইনে অনুসন্ধান চালিয়ে ২২টি প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে, যা অনুমোদন ছাড়াই পেমেন্ট এগ্রিগেটর কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুমোদনহীন ও অবৈধ ২২টি পেমেন্ট প্ল্যাটফর্ম: ১. BohudurPay ২. ZiniPay ৩. PayTiller ৪. BengaliPay ৫. Payora BD ৬. SohojPay BD ৭. EasyPayWay ৮. AK Pay ৯. BD PAY ১০. ShajgarPay ১১. AsthaPay / CPay ১২. UddoktaPay ১৩. Walletmix ১৪. BttPay ১৫. Easy Pay Automation ১৬. UniquePay BD ১৭. BD AUTO PAY ১৮. RH Pay BD ১৯. EzePay ২০. AutoPay.Ltd ২১. Biswasto ২২. PipraPay

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সাধারণ জনগণ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকল পক্ষকে এসব লাইসেন্সবিহীন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন বা যেকোনো কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকার জোর পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

লাইসেন্সবিহীন ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত, বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

Update Time : ১০:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬