অভয়নগরে ভুল চিকিৎসায় গর্ভের শিশুসহ মায়ের মৃত্যু অভিযোগ
- Update Time : ০২:৪০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
- / ১৬৪ Time View

ক্রাইম রিপোর্টার : তাহারিমুল ইসলাম রাজন
যশোরের অভয়নগর উপজেলায় চিকিৎসকের ভুলে গর্ভের শিশুসহ সাবিনা ইয়াসমিন (২৭) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে নওয়াপাড়া পৌরসভার সরকারি হাসপাতাল সংলগ্ন রিজিয়া মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহত সাবিনা ইয়াসমিন উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামের তৈয়েবুর মোল্লার ছেলে মোঃ হাবিবুর রহমান মোল্লার স্ত্রী।
নিহতের স্বজন ও স্বামী মোঃ হাবিবুর জানান, সাবিনার মঙ্গলবার রাত ১০টার সময় পানি ভাঙতে শুরু হয়। পরে এক পরিচিত লোকের মাধ্যমে রিজিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে ডাঃ মোঃ আইয়ুব আলী বেশ কিছু রিপোর্ট করান। পরে তার পিয়ন মোঃ আল-আমিন কয়েকটি ওষুধ লিখে দিয়ে বলেন তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে আসতে। পরে ওষুধগুলো এনে সাবিনাকে দেওয়ার সাথে সাথে তার খিচুনি ওঠে। কিছুক্ষণ পরে ডাক্তার আইয়ুব আলী জানায় খিচুনির কারণে তাকে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে । পরে রাত পৌনে বারোটার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবার সূত্রে আরো জানা যায়, বুধবার সকালে স্থানীয় কিছু নেতা ও ডা: আইয়ুব আলী আমাদের বাড়িতে আসেন সাবিনার জানাযায়। তিনি আমাদেরকে এ বিষয় নিয়ে কিছু না করার কথা বলেন। তিনি বলেন, আমরা বসে একটা মীমাংসা করে নেব।
এ বিষয়ে রিজিয়া মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ডাঃ মোঃ আইয়ুব আলীর হাসপাতালে গিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি দেখা করেন নি। এছাড়াও তার মুঠোফোন একাধিকবার ফোন করলেও তিনি কোনো উত্তর দেননি।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আলিমুর রাজিব জানান, এ বিষয়ে লোকমুখে সুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকজন রোগী ভুল চিকিৎসায় এই হাসপাতালে মারা গিয়েছেন। হাসপাতাল গেটের কিছু স্থানীয় নেতাদের কারনে প্রতিটাবার পার পেয়ে যায় ডাক্তার আইয়ুব আলী।সচেতন মহলের দাবি এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে
দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। প্রতিনিয়ত এরা জীবন নিয়ে খেলা করছে। আর এ সকল লোকদের প্রশ্রয় দিচ্ছে স্থানীয় কিছু নেতারা।










