‘আমার প্রেমের গল্প: এক অজানা যাত্রা’
- Update Time : ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / ৪৬৯ Time View


মোঃ রবিউল ইসলাম (রবি)
নিজস্ব প্রতিবেদকঃ
আমার জীবনে কিছু গল্প কখনো বলতে পারিনি, কিছু অনুভূতি ছিল, যা অন্যদের কাছে তুলে ধরার সাহস পায়নি। তবে আজ, সাহিত্যের এই পাতায় আমার গল্পটি তুলে ধরতে চাই। এটা আমার একান্ত নিজস্ব, অজানা এক প্রেমের গল্প—যা জীবনের চলার পথে মুছে যায়নি, বরং প্রতিটি মোড়ে নতুন এক রূপ নিয়ে ফিরে আসে।সবকিছু শুরু হয়েছিল সেই দিনটিতে, যখন আমরা প্রথমবার একত্রে হয়েছিলাম । আমি তখন ইনস্টিটিউট এক তরুণ প্রতিনিধি, আর তিনি ছিলেন একজন শিক্ষার্থী, একজন অতি সাধারণ মানুষ, যাকে আমি মনে মনে “অপরিচিত” বলেই জানতাম। তাও, কোন অদৃশ্য শক্তি তাকে আমার কাছে নিয়ে আসল। প্রথমবার যখন কথা বললাম, একেবারে সাধারণ ছিল—তার জীবন নামক এক প্রকল্প নিয়ে আলোচনা। কিন্তু তখনই অনুভব করলাম, কিছু একটা আলাদা ছিল, যেন কথাগুলো না বলেও চুপচাপ অনেক কিছু বলে দেয়।তিনটি বছর কেটে গেল, তবে আমরা একে অপরকে জানার সুযোগ পায়নি। বন্ধু হিসেবে একে অপরকে বুঝতে পারি, তবে সেই বন্ধুত্বের মাঝে কিছু অনুভূতি বেড়ে ওঠে, যা কখনো প্রকাশ করা হয়নি। তিনি হয়তো জানতেন, আমি তাকে পছন্দ করি , তার চেহারায় যেন কোন এক অজানা মায়া ছিল, যা আমার মনে অজানা আশার জন্ম দেয়।আমার সাহিত্যের প্রতি ভালোবাসার জায়গা থেকে, এই গল্পের অংশ হয়ে উঠে সে অনুভূতি, যা আমার প্রতিটি লেখায় অবলীলায় এসে গেছে। আমি বুঝতে পেরেছিলাম—প্রেমের গল্প শুধুমাত্র শব্দ দিয়ে লেখা যায় না, এটি অনুভব করতে হয়, যেমন আমি অনুভব করেছিলাম।এ এক অসম্ভব কাহিনি—একটি প্রেম যা মনের গভীরে পোষণ করা হয়েছিল, কখনো বলা হয়নি, কখনো প্রকাশিত হয়নি। তারপর একদিন, যখন আমি তাকে বললাম, “তোমার মধ্যে এমন কিছু আছে, যা আমাকে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়,” তখন সত্যিই প্রথমবার আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হলো।আমার প্রেমের গল্প শুধু একটি ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, এটি সেই মুহূর্তের কথা, যখন দুটি হৃদয় একত্রিত হয়, একে অপরকে বোঝার চেষ্টা করে এবং সত্যিকার অর্থে অনুভব করতে শুরু করে।আজ, সাহিত্যের এই পাতায়, আমি নিজের গল্প শেয়ার করছি, কারণ আমি বিশ্বাস করি—প্রেমের গল্প, কখনো নিঃসঙ্গ নয়।























