০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় সাবেক ডিএমপি কমিশনারের বাড়িতে চাঞ্চল্যকর চুরি: চেতনানাশক স্প্রে ছড়িয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

Reporter Name
  • Update Time : ০৩:১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / ১৯৬ Time View

আব্দুল্লাহ আল মামুন (আলমডাঙ্গা) :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামে সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের পারিবারিক বাড়িতে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে ছড়িয়ে বাড়ির সদস্যদের অচেতন করে প্রায় ১৪ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চুরি হওয়া বাড়িটির মালিক এনামুল হক, যিনি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সাবেক ডিএমপি কমিশনারের ভাই। তিনি জানান, ঘটনার রাতে তার মেয়ে চিৎকার দিয়ে উঠে জানায় যে ঘরে চোর ঢুকেছে এবং গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিচ্ছে। তবে স্প্রের প্রভাবে বাড়ির অন্য সদস্যরা অচেতন হয়ে পড়ায় কেউ সাড়া দিতে পারেননি।

পরবর্তীতে ধীরে ধীরে জ্ঞান ফিরলে তারা ঘরের বিভিন্ন কক্ষে তছনছ অবস্থায় দেখতে পান। আলমারি, ড্রয়ার ও বাক্স ভেঙে চোরেরা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে যায়। এনামুল হক জানান, চুরি হওয়া স্বর্ণালঙ্কার তার মেয়ের বিয়ের জন্য দীর্ঘদিন ধরে জমা করে রাখা হয়েছিল।

ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে বিষয়টি জানতে পারেন এবং ৯৯৯-এ ফোন দিলে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদুর রহমান পিপিএম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পারব বলে আশাবাদী।”

এনামুল হক থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

আলমডাঙ্গায় সাবেক ডিএমপি কমিশনারের বাড়িতে চাঞ্চল্যকর চুরি: চেতনানাশক স্প্রে ছড়িয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

Update Time : ০৩:১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫