আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক.)’র অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত,
- Update Time : ১১:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ৪২ Time View

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:-
১০ ডিসেম্বর সুন্নিয়ত ও মাইজভান্ডারী তরিকায় মারজাউল মাশায়েখুল আলম গাউছে জামান আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (ক.)’র অবদান শীর্ষক আলোচনা সভা আল্লামা ফরহাদাবাদী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রাম শহরের গাউছিয়া হক ভান্ডারী দায়রা শরিফে বিশিষ্ট মাইজভান্ডারী গবেষক, মুফতি অলি উল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা কাজী হাবিবুল হোসাইন মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদাবাদ দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ ফখরুল আবেদীন রায়হান ফরহাদাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজওয়ান নূর সিদ্দিকী, মুহাম্মদ আশরাফ, মাওলানা সোহাইল, মুদ্দাসসের হায়দার, মাওলানা হারুন মাইজভান্ডারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে বিশিষ্ট মাইজভান্ডারী গীতিকার সৈয়দ জাবেদ সরোয়ার সেমা মাহফিল পরিবেশন করেন।


























