১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৮:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ৭ Time View

আজকের  পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ পালিত হয়েছে।

রোববার (৮ মার্চ) বেলা ২ টায় উপজেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও সমতা প্রতিষ্ঠায় শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের অধিকার নিশ্চিত করতে সরকারসহ সমাজের সব স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর সুজাউল করিম, সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, পাঁচবিবি বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আকতার, উপজেলা তথ্য শাহনেওয়াজ ফেরদৌসী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান

Tag :

Please Share This Post in Your Social Media

পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৮:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬