ইন্টারন্যাশনাল আশেকে রাসূল অর্গানাইজেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত
- Update Time : ০৪:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ৭০ Time View

নিজস্ব প্রতিবেদক: মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর পরিপূর্ণ আদর্শ ও শিক্ষা অনুসরণের মাধ্যমে শান্তিময় পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে ৯ই জানুয়ারী শুক্রবার ইন্টারন্যাশনাল আশেকে রাসূল অর্গানাইজেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশেকে রাসূল প্রতিনিধি সম্মেলন রাজধানী ঢাকাস্থ সংস্থাটির সদর দপ্তর মিরপুর দরবার শরীফে অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, পায়রা উড়ানোর পর ইন্টারন্যাশনাল আশেকে রাসূল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইমামুল আশেকীন শায়েখুল আকবার ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল-মাহবুবী (মাঃ আঃ) হুজুর আশেকে রাসূল প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন।
পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসূল পরিবেশনের পর স্বাগত ভাষণ দেন- সংস্থার যুগ্ম মহাসচিব পি-এইচ.ডি স্কলার সৈয়দ এ. এফ. এম. রহমত-এ-খোদা (মাঃ আঃ)। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংস্থার মহাসচিব প্রফেসর ডক্টর সৈয়দ এ. এফ. এম. বরকত-এ-খোদা (মাঃ আঃ), প্রিন্সিপাল সৈয়দ আতিকুর রহমান, প্রফেসর মোর্শেদ আহমেদ চৌধুরী, মাওলানা আবদুল মালেক মুজাহেদী, মুফতি মাওলানা মোঃ বিল্লাল হোসেন রাব্বানী প্রমুখসহ বিভিন্ন জেলার প্রতিনিধিগণ।
এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের আশেকে রাসূল প্রতিনিধিগণ সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। জুমার নামাজের পর আখেরী মুনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।
















