১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

“ঐতিহাসিক ১০ই মহররম” উপলক্ষে “পবিত্র আশুরার সম্মেলন” অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১০:৪১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ১ Time View

এ.আর.নাঈম,মিরপুর,ঢাকা

আজ ২৬শে জুন রোজ শুক্রবার, ঐতিহাসিক ১০ই মহররম উপলক্ষে রাজধানী ঢাকার মিরপুর দরবার শরীফে “পবিত্র আশুরার সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে।

মিরপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, ইমামুল আশেকীন শায়েখুল আকবার জামানার ইমাম ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল-মাহবুবী (মাঃ আঃ) হুজুরের আহ্বানে পবিত্র আশুরার এ সম্মেলনের আয়োজন করা হয়।

সকাল ৭টায় পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ, নাতে রাসূল এবং কারবালার গজল পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সম্মেলনে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য এবং কারবালার প্রান্তরে সংঘটিত বিভিন্ন মর্মস্পর্শী ঘটনার ওপর মহামূল্যবান আলোচনা করেন সংস্থাটির যুগ্ম মহাসচিব আওলাদে রাসূল স্কলার সৈয়দ এ. এফ. এম. রহমত-এ-খোদা (মাঃ আঃ) এবং মহাসচিব ও মিরপুর দরবার শরীফের মহাপরিচালক, বৃটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো আওলাদে রাসূল প্রফেসর ডক্টর সৈয়দ এ. এফ. এম. বরকত-এ-খোদা (মাঃ আঃ)। এছাড়াও দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক ও ওলামায়ে কেরাম সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বাদ জুমা উক্ত সম্মেলনের আহ্বায়ক ইমামুল আশেকীন শায়েখুল আকবার জামানার ইমাম ডক্টর সৈয়দ এম. সাঈদুর রহমান আল-মাহবুবী (মাঃ আঃ) হুজুর পবিত্র আশুরার ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য, এ দিনের বিভিন্ন অলৌকিক ঘটনা এবং কারবালার প্রান্তরে সংঘটিত হৃদয়বিদারক ঘটনাবলি, শহীদানে কারবালার ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত তুলে ধরে মহামূল্যবান বাণী মোবারক প্রদান করেন।

পরবর্তীতে তিনি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, ঐক্য ও কল্যাণ কামনা করে এবং কারবালার প্রান্তরে শাহাদাতবরণকারী শহীদানে কারবালাসহ সকল শহীদি আত্মার মাগফিরাত ও উচ্চ মর্যাদা কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন

পবিত্র আশুরার সম্মেলনে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত গণ্যমান্য ব্যক্তি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, শান্তিপ্রিয় আশেকে রাসূল এবং ধর্মপ্রাণ মুসলমানগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে সমাগত সকল পূন্যার্থীদের বিরিয়ানি তাবারক খাওয়ানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

“ঐতিহাসিক ১০ই মহররম” উপলক্ষে “পবিত্র আশুরার সম্মেলন” অনুষ্ঠিত

Update Time : ১০:৪১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬