০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুচিয়ামোড়া বাজারে ‘রাজশাহী ডেন্টাল কেয়ার’-কে ৩০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : ০৮:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ১৫ Time View

শাকিল হোসেন ভেড়ামারা প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া বাজারে ‘রাজশাহী ডেন্টাল কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি অভিযানে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়ার কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, বৈধ কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সরঞ্জাম ব্যবহার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অর্থদণ্ডের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং সরকারি নির্ধারিত নিয়ম মেনে চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কুচিয়ামোড়া বাজারে ‘রাজশাহী ডেন্টাল কেয়ার’-কে ৩০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৮:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬