০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে পৃথক অভিযানে ৮ জন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ১২:৩২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৯ Time View

মোবারক হোসাইন (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় অপর দুজনকে গ্রেপ্তার করা হয়।
​রোববার (১৫ নভেম্বর) ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পরোয়ানাভুক্ত ব্যক্তিরা হলেন—উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী এলাকার রমজান আলী (৫৪), জালালাবাদ ইউনিয়নের হিন্দুপাড়ার রানা কান্তি দে, পোকখালী ইউনিয়নের পূর্ব সিকদারপাড়ার জসিম উদ্দিন (৪৬) ও মোবারক (৪১), এবং জালালাবাদ বাহারছড়া এলাকার জনু আরা বেগম (৪০) ও মোজাফ্ফর আহমদ।

​তাঁদের মধ্যে রমজান আলী ও রানা কান্তি দে চেক সংক্রান্ত মামলা এবং যৌতুক আইনের মামলায় পরোয়ানাভুক্ত ছিলেন। এ ছাড়া অপর চারজন পৃথক দুটি মামলার পরোয়ানাভুক্ত আসামি।

​অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঈদগাঁও ভাদিতলা এলাকার ফারুক (২০) এবং জালালাবাদের ছাতিপাড়া এলাকার নুরুল আজিমকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

​এ বিষয়ে ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেপ্তারকৃত আটজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈদগাঁওয়ে পৃথক অভিযানে ৮ জন গ্রেপ্তার

Update Time : ১২:৩২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬