০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় হানিফের আসনের জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমীর হামজা

Reporter Name
  • Update Time : ০৯:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ১১৪ Time View

মাহাবুব হোসেন , স্টাফ রিপোর্টার :

কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের এমপি প্রার্থী ঘোষনা করা হয়েছে মুফতি আমীর হামজাকে।

শনিবার বিকালে (২৫মে) কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

কুষ্টিয়া সদর আসনে এর পূর্বে সংসদ সদস্য ছিলেন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী মাহবুব-উল আলম হানিফ।

তিনি নৌকা প্রতীক নিয়ে দুই বার কুষ্টিয়া সদর-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস , অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।

জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন জামায়াতের প্রার্থী ঘোষনা করা হয়।

সেসময় প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, আলহামদুলিল্লাহ এই আসনের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষনা সম্পূর্ন হয়েছে।

প্রধান অতিথি বলেন একটি সংস্কার ছাড়া ও বিচার প্রক্রিয়া অগ্রগতি ছাড়া জামায়াত ইসলামী কোন নির্বাচন মেনে নেবে না।

জামায়াত ইসলামী ১৮ বা ২৪ সালের মতো নির্বাচন দেখতে চাইনা। আমাদের সবচেয়ে বড় চাওয়া একটি কেয়ারটেকার সরকারের মাধ্যমে যেন নির্বাচন সম্পন্ন হয়।

এসময় মুফতি আমীর হামজা সম্পর্কে মোবারক হোসেন বলেন, আমরা এই আসনে যে প্রার্থী (আমীর হামজা) দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নই, তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী। সুতরাং আমার ধারনা আপনাদের কাজ করতে আরো সহজ হবে মানুষের ধারে গিয়ে তার কথা (আমীর হামজা) স্বতঃস্ফূর্তভাবে বলতে পারব।

সেসময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর আমীর এনামুল হক, ছাত্র শিবিরের শহর সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমূখ।

Tag :

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়ায় হানিফের আসনের জামায়াতের এমপি প্রার্থী মুফতি আমীর হামজা

Update Time : ০৯:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫