১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে প্রার্থীর ফেস্টুন পুড়িয়েছে দুর্বৃত্তরা, এলাকায় উত্তেজনা

Reporter Name
  • Update Time : ১২:৩৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ৭২ Time View

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ তৌফিকুর রহমান রাজন 

ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রচারণার শুরুতেই ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবু তালিবের ফেস্টুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার ৪নং নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বলরামপুর গ্রামের বিভিন্ন স্থানে মাওলানা আবু তালিবের ফেস্টুন লাগানো হয়েছিল। শুক্রবার ভোরে স্থানীয়রা দেখতে পান, দুর্বৃত্তরা বেশ কিছু ফেস্টুন পুড়িয়ে ফেলেছে।

এ ব্যাপারে ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবু তালিব ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের প্রচারণার শুরুতেই বিঘ্ন ঘটানোর জন্য দুর্বৃত্তরা ফেস্টুন পুড়িয়ে দিয়েছে। আমরা বিষয়টি নিয়ে বিচলিত নই, তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া প্রয়োজন। আমরা বিষয়টি অবগত হয়েছি এবং দ্রুতই নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করব।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, “ঘটনাটি আমরা মাত্র জানতে পেরেছি। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে প্রচারণার শুরুতেই এমন ঘটনায় সাধারণ ভোটার ও সমর্থকদের মধ্যে এক ধরণের উদ্বেগ ও উত্তেজনা লক্ষ্য করা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Please Share This Post in Your Social Media

কালীগঞ্জে প্রার্থীর ফেস্টুন পুড়িয়েছে দুর্বৃত্তরা, এলাকায় উত্তেজনা

Update Time : ১২:৩৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬