০১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার পলাশবাড়ীতে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ফলাফল স্থগিতসহ পুন:নিয়োগ দাবি

Reporter Name
  • Update Time : ১১:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ৭ Time View

​আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ- ​গাইবান্ধার পলাশবাড়ীতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল ও ভূক্তভোগী সাধারণ আবেদনকারীরা। নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

​সোমবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে পৌর শহরের চৌমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে ব্যাপক অনিয়ম করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের সুপারিশের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকার এবং জামায়াত-শিবিরের কর্মী ও সমর্থকদের প্রাধান্য দেওয়া হয়েছে। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীসহ এলাকার সাধারণ বেকার যুবকরা ন্যায়সংগত অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

​সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই বিতর্কিত ফলাফল বাতিল, স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় নিয়োগ প্রদান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অবিলম্বে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের এই নিয়োগ বাতিল না করা হলে উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার ও জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে ও একই দাবিতে ১১ আগস্ট মঙ্গলবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে পলাশবাড়ী উপজেলা ছাত্রদল।

​উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ ও সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়ের নেতৃত্বে নিয়োগবঞ্চিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বক্তব্য রাখেন-
​গাইবান্ধা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, ​উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিক্সন, ​জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, ​পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজা,
​শহীদ জিয়া স্মৃতি সংসদ পলাশবাড়ী উপজেলা কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম কবির, ​উপজেলা জাসাসের সদস্য সচিব নাজমুল ইসলাম হানিফ, ​পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন
​শ্রমিক দলের সদস্য সচিব দুলাল, ​পৌর জাসাসের আহ্বায়ক আল আমিন, ​সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

গাইবান্ধার পলাশবাড়ীতে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ফলাফল স্থগিতসহ পুন:নিয়োগ দাবি

Update Time : ১১:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬