গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুট গোডাউনে ভয়াবহ অ/গ্নি/কা/ণ্ডে/র ঘটনা ঘটেছে।
- Update Time : ০৭:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ৬৩ Time View

আ/গু/ন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় এ অ/গ্নি/কা/ণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ একটি ঝুট গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশের আরও কয়েকটি গোডাউনে আগুন ধরে যায়। আগুনের তীব্রতা বাড়তে থাকলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের ব্যাপকতা বাড়লে পরে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট পাঠানো হয়। কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইনস্পেক্টর সাইফুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে আসছে। পাশাপাশি বেশ কয়েকটি গোডাউন থাকায় আগুন সবগুলোতেই ছড়িয়ে পড়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।















