গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- Update Time : ০১:৩২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৯ Time View

মাহাবুল ইসলাম পরাগ গাজীপুর
বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গাজীপুরের বোর্ড বাজারে বিশাল আনন্দ শোভাযাত্রা করা হয়েছে।
সোমবার বিকেলে টঙ্গীর কলেজ গেইট থেকে মিছিল টি শুরু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে বোর্ড বাজারে রোড গিয়ে পথ সভার মাধ্যমে সমাপ্ত করা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা এতে নেতাকর্মীদের হাতে ছিল রঙিন ব্যানার,পেস্টুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি ও গাজীপুর-৬ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার নেতৃত্বে শোভাযাত্রায়
উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি,গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সরাফত হোসেন, গাজীপুর মহানগর ৩৭ যুবদলের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম অভি ,৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোহাম্মদ শাকিল হোসেন জয় টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মুহাম্মদ আলেক, টঙ্গী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন দেওয়ান, সফি উদ্দিন খান, নুর মোহাম্মদ কমিশনার, আইউব আলী, লিয়াকত আলী,প্রমুখ গাজীপুর মহানগর যুবদলের নেতা সৌমিক সরকার , যুবদল নেতা মুহাম্মদ আলী,এস এম রাসেল, বিএনপি নেতা বি. এম শামীম, খোরশেদ আলম মন্টু, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মোমিনুর রহমান মোমিন, যুবদল নেতা অভি দেওয়ান,আবু সাকের, গাছা থানা বিএনপি সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, নেতা মীজা সফি, ইন্জঃ ইদ্রিস আলী, আবুল হোসেন নিসি,আঃ আলী, লিটন গাজী, আনোয়ার হোসেন মাতাব্বর, বদির উদ্দিন বদু, প্রমুখ।
অনুষ্ঠানে জেলার ৮ টি থানার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে সালাহউদ্দিন সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাই একত্রিত হয়ে কাজ করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো এবং দল যে প্রার্থীকে নমিনেশন দিবে আমরা তাকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমান এর হাতকে শক্তিশালী করবো।
এছাড়াও বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।












