চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত।
- Update Time : ১২:০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / ১৪২ Time View

মোঃখুরশেদ আলম(চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে- প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)এর আওতায় দিন ব্যাপি নিরাপদ খাদ্য(ফল ও সবজি) উৎপাদনে পার্টনার ফিল্ড স্কুলের কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার(০৪-০৬-২৫ইং) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জনাব নিলুফা সরকারের সভাপতিত্বে,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সলেহ্ আকরাম, প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব ড.মোঃ ইয়াছিন আলী। এছাড়াও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃরায়হানুল ইসলাম।
অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা ও সফলতার গল্প শুনান নাচোলের সফল আম(ফল) উদ্যোক্তা রফিকুল ইসলাম ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কাউসার আহাম্মেদ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘কৃষিই আমাদের সমৃদ্ধির মূল ভিত্তি। টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক প্রযুক্তি ও কৌশল সম্পর্কে সচেতন করতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই পার্টনার কংগ্রেস একটি মাইলফলক হিসেবে কাজ করবে। আমরা চাই কৃষকরা যাতে লাভজনক ও টেকসই উত্তম কৃষি চর্চা করতে পারেন, সেজন্য সকল পর্যায়ে সহযোগিতা অব্যাহত থাকবে। কর্মশালায় উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, নাচোল উপজেলার বিভিন্ন পার্টনার ফিল্ড স্কুলের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

























