০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুটভুটি উল্টে নিহত ১ আহত ৬

Reporter Name
  • Update Time : ০৩:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ২২৩ Time View
  • খুরশেদ আলম -চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাকা রাস্তার উপরে ভুটভুটি উল্টে ১জন নিহত এবং ৬জন আহত হয়েছে।
এলাকাবাসী ও নাচোল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫জুলাই) গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি থেকে ভোর ৫টার দিকে ভুটভুটি যোগে আম পাড়ার জন্য কাকনহাটের উদ্দেশ্যে রওনা হয়।
সকাল ৬টার দিকে নাচোল টু আমনুরা রোডে ফুলকুড়ি বাজার নামক স্থানে রাস্তার মাঝে একটি গর্তে সামনের চাকা পড়ে গাড়িটি উল্টে গেলে, চালক গাড়ির নিচে পড়ে মারা যান। গাড়িতে থাকা আম ভাঙ্গা লেভাররা অন্তত ৬জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের কাউন্সিল এলাকার জুয়েল রানা (৪৫)।
স্থানীয় লোকজন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা, আহত ব্যক্তিদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে, রাজশাহী মেডিকেলে প্রেরণ করেন।  এবং নিহত ব্যক্তিকে থানায় নিয়ে আসেন।
ঘটনার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন নাচোল থানার এসআই আতাউর রহমান।

Tag :

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুটভুটি উল্টে নিহত ১ আহত ৬

Update Time : ০৩:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫