“ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (র.) জীবন ও কর্ম প্রজন্মান্তরে এক প্রেমময় অনুপ্রেরণার অনন্ত উৎস” শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.)-এর স্মরণসভায় আলোচকবৃন্দ
- Update Time : ১১:২৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ৪৩ Time View

চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি:-
প্রথিতযশা চিকিৎসক, সমাজসংস্কারক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাইজভাণ্ডারী তরিকার খেদমতে আত্মোৎসর্গিত সত্তা, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুলআজম মাইজভাণ্ডারী শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.)-এর স্মরণ সভা বিগত ৬ ডিসেম্বর, শনিবার, চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রে গাউছুলআজম মাইজভাণ্ডারীর আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী। আকরাম হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আঞ্জুমানের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-সচিব নুরুল আলম চৌধুরী। আরো বক্তব্য রাখেন সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী, সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী, সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী, সৈয়দ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী, সৈয়দ মামুনুর রশীদ আমিরী, সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী, সৈয়দ মোহামম্মদ হোসেন ফরহাদাবাদী, সৈয়দ শহীদুল্লাহ ফারুকী, সৈয়দ মোহতাসিম বিল্লাহ সুলতানপুরী, সৈয়দ শফিউল গণি চৌধুরী, সৈয়দ ফখরুল আবেদীন রায়হান ফরহাদাবাদী, সৈয়দ সাইফুল্লাহ সুলতানপুরী, সৈয়দ সাইফুল্লাহ ফারুকী, সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, সৈয়দ আশেকুর রহমান হাফেজনগরী।
আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দের মাঝে বক্তব্য রাখেন চসিকের সাবেক মেয়র ও সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র মঞ্জুরুল আলম চৌধুরী, লায়ন্স ক্লাব বাংলাদেশের সাবেক গভর্নর বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সেনা কল্যান সংস্থার সিইও মশি উদ দুজা, বিএসআরএম-এর সিইও হাসান জাফর, চবি আরবী বিভাগের অধ্যাপক ড. জাফর উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী, চট্টগ্রাম লাইটারেজ জাহাজ মালিক সমিতির সভাপতি হাজী শফিক আহমেদ, চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মেজবাউল আলম, মুক্তিযুদ্ধ গবেষনা কেন্দ্র ট্রাষ্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, ন্যাশনাল হাসপাতালের এমডি ডা. আবু নাসের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও মাইজভাণ্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শহীদুল আজিম আজাদ। ওলামায়ে কেরামগণের মাঝে বক্তব্য রাখেন জয়নুল আবেদীন জুবায়ের, ইব্রাহীম কাদেরী, অধ্যক্ষ এস এম ফরিদ, ফরিদুল আলম রিজভী, ছাদেকুর রহমান হাশেমী, আবুল ফারাহ আল কাদেরী, মঈনুদ্দীন নূরী কুরাইশী, মাওলানা সাইফুল ইসলাম বারী। উক্ত স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন সৈয়দ শামুন রশীদ আমিরী, সৈয়দ আবরার ইবনে সেহাব, সৈয়দ সৈয়দ গোলাম মওলা, সৈয়দ মোকাররম আমিরী, সৈয়দ মাসুম কামাল আজহারী, সৈয়দ কুতুব উদীন রাসেল, সৈয়দ মীর জসীম উদ্দীন, সৈয়দ শামসুদ্দোহা আমিরী, সৈয়দ নুরুল হুদা আমিরী, সৈয়দ মনছুর উল্লাহ সুলতানপুরী, সৈয়দ আমির উদ্দীন আমিরী, সৈয়দ আছরার আমিরী, সৈয়দ মোদাচ্ছের আমিরী, সৈয়দ আরমান ফরহাদাবাদী, সৈয়দ সায়েম উল্লাহ আমিরী, সৈয়দ আশরাফুজ্জামান আমিরী, সৈয়দ ফয়সাল ফরহাদাবাদী, সৈয়দ নিজামুল করিম ইয়াকুবীসহ চরণদ্বীপ দরবার, আহলা দরবার, ফরহাদাবাদ দরবার, আমির ভাণ্ডার, দরবারে গাউছে হাওলা, সাতগাছিয়া দরবার, হাফেজনগর দরবার, মির্জাপুর দরবার, কাঞ্চনপুর দরবার, দরবারে আজিজিয়া, রাহে ভাণ্ডার, রাহাতিয়া দরবার, দরবারে কামালিয়া, ধলই আমিন ভাণ্ডার, ধলই জিন্নাত আলী দরবার, আজিমনগর দরবার, আব্দুল জলীল বালু শাহ দরবার, কাঞ্চননগর দরবারে রহমানিয়া, ইয়াকুব ভাণ্ডারসহ বিভিন্ন দরবারের আওলাদবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা নূর মোহামাদ কাদেরী, হাফেজ আনিসুজ্জামান, শিব্বির আহমেদ ওসমানী, শাহেদুর রহমান হাশেমী, সৈয়দ মুহামাদ জিন্নুরাইন, শাহেদুর রহমান হাশেমী, ফখরুদ্দীন চাঁদপুরী, নূর মোহাম্মদ রানা, মাইজভাণ্ডারী আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে আলোচকগণ ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.)-এর বহুমুখী কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরেন। তাঁরা বলেন, “ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (র.) ছিলেন একাধারে মানবদরদী চিকিৎসক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সমাজসেবক, যুগচিন্তক, সর্বোপরি মাইজভাণ্ডারী সুফি দর্শনের প্রকৃত, পরিশুদ্ধ স্বরূপের একনিষ্ঠ প্রচারক। তাঁর বহুমুখী কর্মময় জীবন পরবর্তী প্রজন্মের জন্য এক প্রেমময় অনুপ্রেরণার অনন্ত উৎস হিসেবে কাজ করবে।”
উক্ত অনুষ্ঠানে ডা. দিদারুল হক মাইজভাণ্ডারীর স্মৃতিচারণমূলক লেখা সম্বলিত একটি স্মরণিকা প্রকাশ করা হয় এবং তাঁর জীবন ও কর্ম সম্পর্কিত একটি ভিডিও ডকুমেন্টারী উপস্থাপন করা হয়। মিলাদ পরিচালনা করেন সজীবুল আলম ও মোনাজাত করেন মাওলানা অছিয়র রহমান আল কাদেরী।


























