০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খূলনার কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জয়নাল এসবিআর-৬ ও ৮ কর্তৃক আটক

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
  • Update Time : ০৪:০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮ Time View

উৎপল ঘৌষ,ক্রাইম রিপোর্টার :
খুলনার সোনাডাঙ্গায় অভিযান চালিয়ে দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের অন্যতম সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি জয়নাল সরকারকে (৫৫) গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮ এর যৌথ আভিযানিক দল।
গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৫০ ঘটিকার সময় এসআরবি-৬, সদর কোম্পানি, ও এসআরবি-৮, সদর কোম্পানীর যৌথ আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে খুলনার রূপসা থানার চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। উল্লেখ্য যে, উক্ত মামলায় এজাহার নামীয় মোট আটজন আসামি ছিল। যার মধ্যে খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার ১নং আসামি ছিল।
জানা যায়, ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় আসামির বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সাথে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ​রায় ঘোষণার পর থেকে আসামি দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

খূলনার কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জয়নাল এসবিআর-৬ ও ৮ কর্তৃক আটক

Update Time : ০৪:০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬