নওগাঁর মহাদেবপুর ভালাইন কালীতলার এলাকাবাসীর উদ্যোগে ভাঙা ব্রিজের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে
- Update Time : ১২:৪১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১২ Time View

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রাম ইউনিয়নের ভালাইন কালীতলা গ্রামের ওপর দিয়ে কালিতলা বাজারে যাতায়াতের গুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে ছিলেন দুই পাড়ের অসংখ্য মানুষ অবশেষে এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে আজ ব্রিজটির সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।
ব্রিজটি ভেঙে যাওয়ায় দুই পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নেওয়া, ব্যবসায়ীদের পণ্য পরিবহন, রোগীদের চিকিৎসার জন্য যাতায়াতসহ সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছিল।
বিশেষ করে জরুরি প্রয়োজনে ব্রিজটি পারাপার হতে গিয়ে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন স্থানীয় এলাকাবাসী। তাঁদের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতায় আজ ব্রিজটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়।
এলাকাবাসীর এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁরা মনে করছেন, ব্রিজটি সংস্কারের ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ দুই পাড়ের মানুষের যাতায়াত আগের তুলনায় সহজ হবে।
তবে ব্রিজটির স্থায়ী ও টেকসই সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেছেন স্থানীয়রা।
























