০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁ পোরশা নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মালিক বিহীন ৩ লক্ষ টাকার ভারতীয় মহিষ আটক
Reporter Name
- Update Time : ০৬:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ৬৭ Time View

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি নওগাঁর পোরশায় নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ টহল কর্তৃক মালিক বিহীন ভারতীয় মহিষ আটক করা হয়েছে। আরআইবি/এসআইপি এবং সিভিল সোর্স এর তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১০টায় নওগাঁর পোরশায় (১৬ বিজিবি) নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯ হতে আনুমানিক ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর-হাতিখোঁচা আম বাগানের ভিতর থেকে ভারতীয় মহিষ দুটি আটক করা হয়। এতে নেতৃত্বদেন নিতপুর বিওপির সুবেদার মোঃ মাহফুজুর রহমান। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। আটককৃত ভারতীয় মহিষ কাস্টমে জমা করার রয়েছে বলে নিশ্চিত করেছেন সুবেদার মোঃ মাহফুজুর রহমান। নওগাঁ #
Tag :
















