পাবনায় বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া মহিলা লীগ নেত্রী পাখি গ্রেপ্তার
- Update Time : ০৯:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ১৪৫ Time View

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরের একটি বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলা মহিলা লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে চাটমোহর পৌর সদরের একটি বাসা থেকে ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, তিনি দীর্ঘদিন আত্ম গোপনে ছিলেন। তবে সম্প্রতি তিনি ফেস বুকে জয়বাংলা ও হাসিনাতেই আস্থা ইত্যাদি লিখে প্রচার প্রচারনা চালাতেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে এই মহিলা লীগ নেত্রী চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনার ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তিনি চাটমোহর থানায় দায়েরকৃত উপজেলার হান্ডিয়ালে বিস্ফোরক মামলার অন্যতম আসামী। শনিবার (২৫ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে তাকে পাঠানো হয়েছে।

















