০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফুলবাড়ীয়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
Reporter Name
- Update Time : ০৭:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ৬৮ Time View

মোঃ মোখলেছুর রহমান ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান ও জোড়বাড়িয়া ভাটিপাড়া এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে ফসলি জমির মাটি কর্তনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী দুইটি মামলায় দুইজনকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ব্যাটারিসহ প্রয়োজনীয় সরঞ্জাম জব্দ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Tag :















