বাগেরহাট জেলার ফকিরহাট থানা ধিন অবৈধভাবে কয়লার খনি উৎপাদন।
- Update Time : ০৭:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭১ Time View

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।
বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন মৌভোগ মাটিয়া জামে মসজিদ সংলগ্ন কাজীবাড়ি, সৈয়দ কাজী সাহা সাইদুল এর বাড়ির পাশে কাঠের চুলা বানিয়ে দীর্ঘদিন ধরে কাঠ কয়লা উৎপাদন করছেন এক ধরনের অসাধু ব্যবসায়ী দীর্ঘ কয়েক মাস ধরে অবৈধভাবে ইট সিমেন্ট ব্যবহার করে চুলা বানিয়ে রমরমা ভাবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন অবৈধ ভাবে কাঠ কয়লার ব্যবসা। খবর নিয়ে জানা যায় এই কয়লা কোম্পানির এবং এই চুলার মালিক মোঃ জামাল বাড়ি নৈহাটিতে, এতে যেমন ক্ষতি হচ্ছে পরিবেশের তেমনি ক্ষতি হচ্ছে এলাকার শিশু সহ অনেক সাধারণ মানুষের কাঠের চুলা বানিয়ে কয়লা তৈরি করা সম্পূর্ণ অবৈধ হলেও দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকায় এ ব্যবসা খবর নিয়ে দেখা যায় চার মাস আগের থেকে এই স্থানটিতে কয়লা উৎপাদন চালিয়ে যাচ্ছেন এই অসাধারণ ব্যবসায়ীরা চুলা নির্মাণ করে বেআইনি ভাবে কাঠ দিয়ে কয়লা উৎপাদন চালিয়ে করে যাচ্ছেন। অন্যদিকে খবর নিয়ে জানা যায় একই ধরনের তিনটি চুলা বানিয়ে কাঠ দিয়ে কয়লা উৎপাদন করছেন মধ্য বাহির দিয়া নামক স্থানে এই দুইটা স্থানই ফকিরহাট থানা এরিয়ায় হলেও এখনো পর্যন্ত প্রশাসনের নজরের বাইরেই রয়েছে এই অবৈধ কাঠ কয়লার খনিগুলা এ ধরনের খনি রুপসা ফকিরহাট এরিয়াতে অনেক এলাকাতে রয়েছে বলেও তথ্যে পাওয়া যায় । এ ধরনের অবৈধ ব্যবসা কিভাবে চালাচ্ছেন তা এলাকার মানুষ জানতে চায়। গ্রামবাসীর অনেকেরই ধারণা প্রশাসন জেনেও এই অবৈধ কাঠ কয়লার চুলা বন্ধ করছেন না। এ ব্যাপারে ফকিরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন কোবির অবগত করলে তিনি আমাদেরকে জানান এখন ও পর্যন্ত কোন অভিযোগ বা কোন খবরই আমরা এ ব্যাপারে পাইনি তাই পদক্ষেপ নেওয়া আমাদের জন্য অসম্ভব ছিল তবে আপনাদের মাধ্যমে যেহেতু আমরা খবর পেয়েছি অতি দ্রুত এই অবৈধ চুলার বিরুদ্ধে পদক্ষেপ নিবেন বলে জানানো হয় কিন্তু বিগত একমাস পার হয়ে গেলেও কোন ধরনের পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। তবে কি পুলিশ সব জেনেও না জানার ভান করে অবৈধভাবে ব্যবসার সহযোগিতা করছেন। ফকিরহাট থানা ধিন যেমন কাঠ কয়লার চুলা বানিয়ে অবৈধভাবে কয়লা উৎপাদন করে যাচ্ছেন তেমনি শামুক এবং ঝিনুক দিয়ে অবৈধভাবে একই পন্থায় চুন ফ্যাক্টরি বানিয়ে রমরমা ভাবে প্রশাসনের নাকের ডগায় বসেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই অবৈধ ব্যবসায়ীরা।























