০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : ১২:১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ৭ Time View

হৃদয় হাসান, বাঘারপাড়া (যশোর):

বাঘারপাড়া মহিলা কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সোহাগকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বাঘারপাড়ার সাধারণ নাগরিক সমাজের উদ্যোগে ধলগ্রাম রাস্তা মোড় থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে বাঘারপাড়া মহিলা কলেজে নিয়ে আসা হয়। কলেজে পৌঁছালে অধ্যক্ষ আজগর আলী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নূরে আলম সোহাগ ইতিপূর্বে বাঘারপাড়া কলেজের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এবার তিনি বাঘারপাড়া মহিলা কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্বও পেলেন। নতুন দায়িত্ব পাওয়ায় স্থানীয় নাগরিক সমাজের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়া মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সোহাগকে সংবর্ধনা

Update Time : ১২:১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬