০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে নিজ ঘরে ঝুলন্ত লাশ উদ্ধার, শোকস্তব্ধ এলাকাবাসী ,

Reporter Name
  • Update Time : ১১:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ১০ Time View

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

​ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিজ ঘর থেকে মুনিয়া খাতুন (১৩) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২ আগস্ট) সকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জেলেপোতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
​নিহত মুনিয়া খাতুন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মশিউর রহমানের মেয়ে এবং স্থানীয় তালসার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
​স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, মুনিয়া তার মায়ের সাথে বাড়িতে বসবাস করত। রোববার সকালে তার মা গুড়দাহে নানার বাড়িতে যান। সকালে মুনিয়া কোচিং থেকে বাড়িতে ফিরে ফাঁকা বাসায় নিজ ঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরবর্তীতে প্রতিবেশীরা জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে গুড়দাহ বাজারের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় উর্ধ্বোতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
​তিনি আরও জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে অপ্রাপ্ত বয়সে প্রেমঘটিত কারণে আবেগপ্রবণ হয়ে সে এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারে।
​এদিকে, সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীর এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও পুরো এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, বয়ঃসন্ধিকালে সন্তানদের মানসিক আবেগ নিয়ন্ত্রণ ও সঠিক দিকনির্দেশনা দিতে অভিভাবকদের আরও বেশি সচেতন ও সহানুভূতিশীল হওয়া প্রয়োজন।

Tag :

Please Share This Post in Your Social Media

মহেশপুরে নিজ ঘরে ঝুলন্ত লাশ উদ্ধার, শোকস্তব্ধ এলাকাবাসী ,

Update Time : ১১:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬