০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভেড়ামারায় চিত্রা এক্সপ্রেস ট্রেন বহাল রাখার দাবীতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
Reporter Name
- Update Time : ০২:১৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ৯ Time View

খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেন ভেড়ামারা হয়ে ঢাকা রুটেই বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন ভেড়ামারা বাসী।
খুলনা-ভেড়ামারা-ঈশ্বরদী-ঢাকা রুট থেকে আন্ত:নগর চিত্রা এক্সপ্রেস রুট পরিবর্তন করে পদ্মাসেতু রুটে নেওয়ার হটকারি সিদ্ধান্তের প্রতিবাদে ভেড়ামারা রেল স্টেশনে বিশাল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ বুধবার ১১ নভেম্বর সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ভেড়ামারা রেলওয়ে প্লাটফর্ম এ কর্মসূচি পালন করা হয়। জনগণের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধনের সময় মহানন্দা এক্সপ্রেস কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ সময় ধরে থেমে থাকতে দেখা যায়।
Tag :



















