১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে দেবরের বিরুদ্ধে ভাবীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : ০৭:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ১৬০ Time View

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

যশোরের মণিরামপুরে শাহীদা বেগম(৫০) নামে এক বিধবা নারী তারই দেবর এনায়েত গোলদারের(৫৫) বিরুদ্ধে কয়েকটি অভিযোগ এনে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সম্মেলন কক্ষে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
১১ই এপ্রিল শুক্রবার লিখিত অভিযোগ সংবাদ সম্মেলনে পাঠ করেন শাহিদা বেগম নিজেই।এ সময় তার ছেলর বৌউ রেখা খাতুন সহ কয়েকজন উপস্থিত ছিলেন।শাহিদা বেগম পাঠ করা অভিযোগে তিনি দাবী করেন,স্বামী নূরুল ইসলাম ১০বছর পূর্বে মারা যাওয়ার পর দেবর এনায়েত গোলদার প্রলোভন ও চাপ প্রয়োগ করে কোন ডকুমেন্টস ছাড়ায় তাকে বিবাহ করে দীর্ঘ ১যুগ সংসার করেও তা অস্বীকার করছেন।স্বামীর ভিটা থেকে উচ্ছেদ করতে শাহিদাকে বিভিন্ন সময় দেবর কাশিপুর গ্রামের এনায়েত গোলদার, তাজাম্মুল গোলদার ও জুড়ানপুরের হামিদ মোড়ল দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগে ব্যার্থ হয়ে বর্তমানে শাহিদাকে তার বাড়িতে উঠতে দিচ্ছে না।স্বামীর বাড়ির মাঝে পথ বন্ধ করে তার দেবর সহ বিবাদীরা প্রাচীর তুলে দিয়েছে।এ বেপারে মণিরামপুর থানা,সার্কেল পুলিশ সুপার বরাবর একাধিক অভিযোগ করলেও ক্ষমতা ও অর্থ দিয়ে সমস্ত মহলকে ম্যানেজ করে চলেছে।এমনকি বাড়িতে থাকলে খুন করে লাশ গুমেরও হুমকি দিয়ে চলেছে,এনায়েত গোলদার ও তার সহযোগী জুড়ানপুর গ্রামের হামিদ মোড়ল।
এদিকে ভুক্তভোগী বিচারের জন্য বিভিন্ন স্থানীয় মহল,থানা পুলিশের দারস্ত হয়েও সঠিক বিচার না পেয়ে জীবনের নিরপত্তাহীনায় ভুগছেন বলে দাবী করেন ভুক্তভোগীর ছেলের বউ রেখা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন এস এম তাজাম্মুল,সুমন চক্রবর্তী,সাজ্জাদুল ইসলাম,নাহিদ হাসান সহ মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সাংবাদিক সদস্য।

Tag :

Please Share This Post in Your Social Media

মণিরামপুরে দেবরের বিরুদ্ধে ভাবীর সংবাদ সম্মেলন

Update Time : ০৭:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫