মণিরামপুরে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শনে উপসচিব
- Update Time : ০৮:০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ৯৪ Time View

মোঃ সাজ্জাদুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ,অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি হারে ভিজিএফ (চাল) বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (গবেষণা) ও উপসচিব কাজী মোঃ বদরুজ্জামান। মণিরামপুর উপজেলার সদর ইউনিয়নে পরিদর্শনের মধ্য দিয়ে বেশ কয়েকটি চাউল বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন উপসচিব।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার শেখ আঃ কাদের,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।
গরীব অসহায় পরিবারের জন্য দেওয়া এ প্রানদনা সঠিকভাবে বিতরণ নিশ্বিত করতে মনিরামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিস্তার ফারুক এর সহযোগিতায় ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা দূর্গাপদ কুন্ডুসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা ভিজিএফ চাউল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেন।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারি ভিজিএফের চাউল দুস্থ্যতের মাঝে শতভাগ নিশ্চিত করতে ও সরকারি নির্দেশনা অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (গবেষণা) ও উপসচিবের এ পরিদর্শন ছিলো বলে জানান মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।























