মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের ২টি অভিযানে কারাদণ্ড ও জরিমানা
- Update Time : ১১:৫০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ১৬৫ Time View

যশোরের মণিরামপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও মাদকদ্রব্য সংরক্ষণ আইনে পৃথক ২টি স্থানে অভিযান পরিচালনা করে
মোঃ তৈয়মুর রহমান(২২) ও মোঃ সাইফুল ইসলাম(২৮) নামের ২ আসামীকে ভিন্ন ভিন্ন ভাবে অর্থদন্ড ও কারাদণ্ড প্রদান করেছে মণিরামপুর সহকারি কমিশনার ভূমি নিয়াজ মাখদূম।
তৈয়মুর রহমান উপজেলার গাবখালী গ্রামের আবু জাফর মোড়লের ছেলে ও সাইফুল ইসলাম আগরাহাটি গ্রামের মোঃমতিয়ার রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে,১৫ই এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়ার গাবখালী গ্রামে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজা সহ তৈয়মুর রহমানকে গ্রেফতার পরবর্তী ১ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারদন্ড সহ ১৫/৪/২৫ইং তারিখে তার বিরুদ্ধে মাদকদ্রব আইনে মামলা রেকর্ডে হয়েছে।মণিরামপুর থানায় দায়েরকৃত যার মামলা নং ২৮/২৫।
অপরদিকে উপজেলার বাকোশপোল গ্রামের পালপাড়ার হরিহর নদী থেকে অবৈধভাবে ভূগর্ভস্থ বালি উত্তোলন করাই মোঃ সাইফুল ইসলাম(২৮)কে ভ্রাম্যমাণ আদালতে গ্রেফতার করে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০,০০০ হাজার টাকা অনাদায় ১ মাসের কারাদন্ড প্রদান করে মণিরামপুর সহকারি কমিশনার ভূমি নিয়াজ মাখদূম।
মাদকদ্রব্য আইনে তৈয়মুর রহমানকে আদালতে প্রেরন করা হয়েছে এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে সাইফুল ইসলাম এখনো থানা হেফাজতে আছে বলে তথ্য নিশ্বিত করেছেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর মোহাম্মদ গাজী।















