১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে সাংবাদিক ওসমানের উপর সন্ত্র সন্ত্রাসী হামলা।প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ, সন্ত্রাসীদের গ্রেফতারদাবী।

Reporter Name
  • Update Time : ০১:০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ১৫ Time View

মহেশপুর (ঝিনাইদহ) অফিসঃ-

মহেশপুরে সাংবাদিক ওসমানের উপর সন্ত্র সন্ত্রাসী হামলা।প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ, সন্ত্রাসীদের গ্রেফতারদাবী।

শনিবার বিকালে ঝিনাইদহ মহেশপুর সস্তার হাইস্কুল মাঠে ৫টার দিকে মহেশপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শামীম ওসমানের উপর সন্ত্রাসীরা হামলা করেছে।

স্থানীয় সূত্রে, জানা গেছে সস্তার হাইস্কুল মাঠে হুদো নওয়ানীপাড়া এবং শিবানন্দপুর গ্রামের মধ্যে ফুটবল খেলা কে কেন্দ্র করে নাটিমা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী জাকির হোসেনের উপর হুদো গ্রামের ছেলেরা আক্রমণ করে।
সাংবাদিক শামীম ওসমান তখন রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন এবং তার মুঠোফোনে মারামারির এই দৃশ্যটি ধারণ করার জন্য ভিডিও করা শুরু করেন। এই বিষয়টি স্থানীয় হুদো গ্রামের আনোয়ার ও তার সাথে থাকা ছেলেরা দেখে ফেলে। এবং সঙ্গে সঙ্গে আনোয়ারের নেতৃত্বে আব্দুল্লাহ, বিল্লাল ,সাব্বির সহ ১০/১২ জনের একটি গ্রুপ অতর্কিত হামলা করে সাংবাদিক ওসমানের উপর। শামীম ওসমান সাংবাদিক পরিচয় দিলে তারা বলে ,তোর সাংবাদিকতা ছুটাচ্ছি।এ সময় তারা তাদের হাতে থাকা হকিস্টিক, কালো কালারের পাইপ, দেশীয় অস্ত্র দিয়ে পেছন দিক থেকে এবং সামনে দিক থেকে সাংবাদিক ওসমানের উপর উপর্যুপরি হামলা করে। ওসমান গনি রাস্তার উপর পড়ে যান ।আবার ওঠার চেষ্টা করলে তাকে আবার অমানবিক নির্যাতন করে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সাংবাদিক ওসমানকে স্থানীয় জনগণ উদ্ধার করে মহেশপুর হসপিটালে নিয়ে আসে।
হাসপাতাল সূত্রে জানা গেছে সাংবাদিক ওসমানের মাথায় সাতটা সেলাই দেওয়া হয়েছে। এবং তার দুই পা ও হাতে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে দেয়া হয়েছে। এ ঘটনায় মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারন সম্পাদা বাবর আলী বাবু সহ মহেশপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রসীদের গ্রেফতার দাবি জানিয়েছে। বিষয় টি তৎক্ষনাৎ ভাবে মহেশপুর থানায় অবহিত করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এস আই ফয়সাল জানায় তারা ঘটনা জানার পর ঘটনা স্হলে পুলিশ পাঠিয়ে ছিলো।

Tag :

Please Share This Post in Your Social Media

মহেশপুরে সাংবাদিক ওসমানের উপর সন্ত্র সন্ত্রাসী হামলা।প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ, সন্ত্রাসীদের গ্রেফতারদাবী।

Update Time : ০১:০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬