মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ আটক ১
- Update Time : ১১:২৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ Time View

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলের বিকল্প ‘এসকাপ’ সিরাপসহ হালিম খান নামের এক মাদক কারবারিকে আটক করেছে মহেশপুর থানা-পুলিশ।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে মহেশপুর পৌরসভার কৈলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হালিম ওই গ্রামের মৃত আহম্মদ খানের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা-পুলিশের একটি দল কৈলাশপুর এলাকায় হালিম খানের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে তার ঘরের পাশে খড়ের পালার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৩০০ বোতল এসকাপ সিরাপ জব্দ করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান জানায়, উদ্ধার হওয়া এসব সিরাপ ফেনসিডিলের বিকল্প মাদক হিসেবে ব্যবহৃত হতো। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

















