১২:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : ০১:০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ১৫ Time View

মাহাবুল ইসলাম গাজীপুর:
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন রহিম সুপার মার্কেট এলাকার এক বাসা থেকে আবু তালহা নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে ফেলার খবর পাওয়া গেছে। দ্বিতীয় বিবাহ করাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে স্ত্রী মিতু আক্তার মিনারা এই ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল জেলার সুমনু ডাঙ্গা গ্রামের বাসিন্দা আবু তালহা ও রংপুর জেলার বাসিন্দা মিতু আক্তার মিনারা দম্পতি গত চার বছর ধরে গাছা থানার রহিম সুপার মার্কেট এলাকার সাবিনা ইয়াসমিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে কোনো সন্তান না থাকায় আবু তালহার পরিবার থেকে তাকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। এ নিয়ে কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে চরম বিরোধ ও ঝগড়াঝাটি চলছিল।
​এরই জেরে শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় আবু তালহার পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী মিনারা।
​পরে আশপাশের ভাড়াটিয়ারা মুমূর্ষু অবস্থায় আবু তালহাকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।
​গাছা থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

Update Time : ০১:০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬