০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

Reporter Name
  • Update Time : ০৯:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ১০১ Time View

বিশেষ প্রতিনিধি: নয়ন রায়। “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ!”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং প্রাকৃতিক দুর্যোগে ভীত না হয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সচেতনতামূলক মহড়া প্রদর্শনীর মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। সোমবার (১৩ই অক্টোবর) সকালে উপজেলা পরিষদের বটতলায় ইসলামি রিলিফ বাংলাদেশের সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ সাইফুল ইসলাম শোভন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান, মণিরামপুর পৌরসভা প্রকৌশলী উত্তম মজুমদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা, পৌর সহকারি সচিব মোঃ হেলাল উদ্দীন প্রমূখ। আলোচনা সভার শেষে মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ সাফায়েত হোসেন-এর সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহযোগিতায় সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। এই মহড়ায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ও গ্যাস সিলিন্ডার লিকেজের মতো পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে কীভাবে সচেতনতা অবলম্বন করে দুর্যোগ প্রশমন করা যায়, তা হাতে-কলমে দেখান ফায়ার সার্ভিসের কর্মীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

Update Time : ০৯:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫