০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে আওয়ামীলীগের ১শ’৩৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ৯

Reporter Name
  • Update Time : ১১:৪৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ১১ Time View

  • যশোর জেলা প্রতিনিধি :

যশোরে ১৫ আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে মশাল মিছিল ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে পৃথক ৩টি মামলায় ৯ জনকে আটক করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে যশোরের রামনগর মুড়লী এলাকায় একদল যুবক মশাল মিছিল করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিচ্ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়। মিছিলে ১৮০ থেকে ২০০ জন নেতাকর্মী অংশ নেয় এবং এর সার্বিক আয়োজনে ছিলেন আনোয়ার হোসেন বিপুল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় দায়ের করা মামলায় নাম উল্লেখ করা হয়েছে রমজান, মোল্লাপাড়ার রাকিব, নরেন্দ্রপুর দফাদারপাড়ার আলমগীর হোসেন ভুট্ট, শ্রপদ্দী পূর্বপাড়ার হৃদয়, নরেন্দ্রপুর পোস্ট অফিসপাড়ার সবুজ, চাউলিয়ার মোর্তজা, জিরাট রেলগেটের ইউসুফ, চাউলিয়ার জাহিদ, ডুমদিয়া খালপাড়ার আবু তালেব, একই গ্রামের ইমরান হোসেন, নীলগঞ্জ তাতীপাড়ার রিপন, হেলাঞ্চীর আব্দুল আলীম, মুরাদ উদ্দীন, দীপংকর কুমার, গোবিন্দপুরের হাসিবুর রহমান, বাঘারপাড়ার পান্তাপাড়ার জিএম, রায়পুরের শেখ লিয়ন এবং সদর উপজেলার ডহরসিংহার মিজানসহ আরও অনেকে।

এ মামলায় পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করে পুরাতন কসবার ফারদিন দুর্জয়, ওহিদুল ইসলাম শেখ, ঘোপ নওয়াপাড়া রোডের রাকিবুল রহমান, টালিখোলা পুলিশ লাইনের আল আমিন এবং মনোহরপুরের সম্রাট হোসেনকে।

এছাড়া সোমবার রাতে নাশকতার অভিযোগে আরও ২টি মামলায় ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- পুরাতন কসবার সোহাগ খলিফা, সাবেক ইউপি মেম্বার নুরুল ইসলাম, কোদালিয়ার সাবেক ইউপি মেম্বার আকরাম হোসেন এবং ধোপাখোলা গ্রামের সাবেক ইউপি মেম্বার মইনুর রহমান।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোরে আওয়ামীলীগের ১শ’৩৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ৯

Update Time : ১১:৪৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬