রামু গর্জনিয়া ভয়াবহ ডাকাতি
- Update Time : ১১:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / ১৪৮ Time View

মোবারক হোসাইন
ঈদগাঁও উপজেলা।
রামু গর্জনিয়া গরুর বাজার থেকে ফেরার পথে ডাকাতির ছুরিকাঘাতে নিহত ১, আহত ২
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া গরুর বাজার থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ডাকাতরা আগে থেকে ওঁৎ পেতে ছিল। এলাকাবাসী জানান, প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহারের সময় ডাকাতি চলমান থাকে। বর্ষার মৌসুমের সময় ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়া আসা করা বড় কঠিন হয়ে দাড়ায় স্হানীয়দের। তাদের দাবী ঈদগড় রোডে পুলিশের টহল বৃদ্ধি করা। তারা আরো জানান রামু গর্জনিয়া খুন হওয়া ব্যক্তির টাকা ও মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে।


























