১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শহিদ জাহিদুল ইসলাম স্মৃতি পাঠাগারের মাধ্যমে জ্ঞানের আলো বিকশিত হোক ।

Reporter Name
  • Update Time : ১১:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ৫২ Time View

কে.এম. আতিক হাসান স্টাফ রিপোর্টার :
পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেছেন শহীদ জাহিদুল ইসলাম চিঠি পাঠাগারের মাধ্যমে অত্র এলাকায় জ্ঞানের আলো বিকশিত হোক। এলাকার তরুণ, যুবক ও বয়স্কদের জ্ঞান অন্বেষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক এ পাঠাগার।
তিনি গতকাল বৃহস্পতিবার সদর থানার ভাড়ারা ইউনিয়নের চর বলরামপুরে জুলাই আন্দোলনের শহীদ জাহিদুল ইসলাম স্মরণে পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ সঞ্চালনায় পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ,জাতীয় নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল হোসাইন, শহীদ মাহবুব নিলায়ের পিতা আবুল কালাম আজাদ ।অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মুসাব্বির হোসেন সঞ্জু, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান,প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, পাবনা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি এস এম সোহেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল আইনুল, আশরাফুল আলম হেলাল প্রমুখ।
পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, শহীদ জাহিদুল ইসলাম এর স্মৃতি বিজড়িত জায়গায় প্রতিষ্ঠিত এ পাঠাগারটি এলাকার আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। তিনি পাঠাগারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, শহীদ জাহিদ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কর্মী, তার আত্মত্যাগের মাধ্যমে এলাকা আজ গৌরবান্বিত বোধ করছে।তিনি পাঠাগারের অগ্রগতি উন্নতি সহ এলাকার জনসাধারণের পাঠ্যাভাস গড়ে তোলার আহ্বান জানান।
প্রথমে অতিথিবৃন্দ পাঠাগারের ফলক উন্মোচন এর মাধ্যমে পাঠাগার উদ্বোধন ঘোষণা করেন । পরে পাঠাগারের উন্নতি অগ্রগতি লক্ষ্যে ও জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল ইকবাল হোসাইন।

Tag :

Please Share This Post in Your Social Media

শহিদ জাহিদুল ইসলাম স্মৃতি পাঠাগারের মাধ্যমে জ্ঞানের আলো বিকশিত হোক ।

Update Time : ১১:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫