০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিশু ধর্ষণের দায়েরকৃত মামলার আসামী মাদ্রাসা ছাত্র ও স্থানীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ০৯:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮০ Time View

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

প্রাথমিক বিদ্যালয়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামী মাদ্রাসা ছাত্র ও স্থানীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটার দিকে তাকে সাতক্ষীরা শহরের সদর হাসপাতাল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ সাতক্ষীরা সদরের জিফুলবাড়িয়া কামিল মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র, বালুইগাছা মসজিদের ইমাম ও বালিথা পূর্বপাড়ার আনারউদ্দিনের ছেলে।

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক শাকিল আহম্মেদ জানান, গত ২৬ জানুয়ারী রবিবার দুপুর সোয়া ১২টার দিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে আব্দুল্লাহ সরদার (২১) তার প্রতিবেশি ভাইঝি ৬ বছরের শিশুকে নিজের ঘরে ডেকে হাত ও পা বেঁধে মুখে কাপড় গুজে ধর্ষণ করে পালিয়ে যায়। ওইদিন বিকেলে ওই শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন শিশুটির মা বাদি হয়ে আব্দুল্লাহর নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় থানায় মামলা দায়ের করেন। আসামী গ্রেপ্তার না হওয়ায় ৩১ জানুয়ারি বিকেলে স্থানীয় গ্রামবাসি আব্দুল্লাহকে গ্রেপ্তারের দাবিতে বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মানববন্ধন করে। একপর্যায়ে রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তার করে। তাকে আগামীকাল সোমবার আদালতে পাঠানো হবে।

এদিকে সাতক্ষীরা সদর উপজেলার বালিথা গ্রামের আনারউদ্দিন জানান, শুক্রবার পুলিশ তাদের দুই জামাতাকে আটক করে তার ছেলে পলাতক আব্দুল্লাহ সরদারকে পুলিশে সোপর্দ করার জন্য চাপ সৃষ্টি করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে পরামর্শ করে তাদের বলা মতে রবিবার বিকেল আব্দুল্লাহকে সদর হাসপাতাল এলাকায় পাঠিয়ে দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

শিশু ধর্ষণের দায়েরকৃত মামলার আসামী মাদ্রাসা ছাত্র ও স্থানীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ গ্রেপ্তার

Update Time : ০৯:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫