শৈলকুপায় অস্ত্র সহ দেশীয় অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার আটক-০১
- Update Time : ১২:৪১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ১৭১ Time View

সুমন কুমার বিশ্বাস , ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেনা অভিযান, উদ্ধার হচ্ছে অস্ত্র, ধরা পড়ছে আসামী, শান্ত হচ্ছে এলাকা। শৃঙ্খলা ফিরতে শুরু করেছে উপজেলার বিভিন্ন এলাকা। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২নং মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। দুটি পিস্তল, পিস্তলের ব্যারেল সহ দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরীর নানা রকম উপকরণ জব্দ করা হয়। গ্রেফতার করা হয় সন্ত্রাসী রফিকুলকে। সে দেবীনগর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে । ১০ বেঙ্গলের সিও এর নেতৃত্বে অভিযান চালানো হয়। ঘন্টা ব্যাপী অভিযানে রফিকুল এর বাড়ি থেকে এসব অস্ত্র এবং সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। তাকে রাতেই শৈলকূপা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। শৈলকূপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, শৈলকূপা সেনা ক্যাম্প অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুলকে গ্রেফতার করেছে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুুতি চলছে।















